শিরোনামঃ-

» জালালাবাদ থানায় ইয়াবা ব্যবসায়ী আব্দুল হান্নান গ্রেফতার

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০১৯ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
অকিল উদ্দিন আহম্মদ অফিসার ইনচার্জ জালালাবাদ থানা, এসএমপি সিলেট এর সার্বিক দিক নির্দেশনায় মো. শাহ্ আলম পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই মো. নাজমুল আলম সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সোমবার (২১ অক্টোবর) রাত অনুমান ১২টা ১৫ মিনিটে জালালাবাদ থানাধীন ৮নং সিটি ওয়ার্ডের পনিটুলা এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান (২৭) পিতা-মোশায়েদ আলী, সাং-বাসা নং-৮৩, সোনালী আ/এ, আখালিয়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেটকে আটক করে দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার বাসায় আরো ইয়াবা ট্যাবলেট আছে মর্মে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক বর্ণিত আসামীর আখালিয়াস্থ বসত বাড়ী হতে আরো ১০৮ (একশত আট) পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ১৩৩ (একশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক এসআই নাজমুল আলম জব্দ করেন।

Manual5 Ad Code

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ৩৯,৯০০/- (উনচল্লিশ হাজার নয়শত) টাকা।

Manual2 Ad Code

এই ব্যাপারে আটক আসামী নজমুল আলম এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড পূর্বক বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930