শিরোনামঃ-

» ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’র ৩য় দিনে নগরীর বিভিন্ন মার্কেটে নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০১৯ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩য় দিনে দিনব্যাপী প্রচারণা শুরু করেছে ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’।

Manual4 Ad Code

রবিবার (৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর জেল রোড, করিম উল্লাহ মার্কেট, জিন্দাবাজারের বিভিন্ন মার্কেটে সকাল থেকে ৬টা পর্যন্ত একটানা প্রচারণা করেন ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’র নেতৃবৃন্দ। ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি, ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ।

পরিষদের নেতৃবৃন্দ ভোটারদের আশ্বাস প্রদান করেন- চেম্বারকে শক্তিশালী ও ব্যবসায়ীদের উন্নয়নে তরুন ও প্রবীনদের সমম্বয়ে গঠিত যোগ্য ও দক্ষ প্যানেল ’সিলেট ব্যবসায়ী পরিষদ’। তরুণদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনে চেম্বারকে আরো গতিশীল করবেন।

Manual3 Ad Code

বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি ও ব্যবসায়ীদের স্বার্থে তরুণদের সম্বনয়ে গঠিত পূর্ণ প্যানেলকে বিজয়ী করলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, পর্যটন, শিল্প ও আইটি খাতের বিকাশ, ব্যবসায়ীদের ভ্যাট ও ট্যাক্স সহ যাবতী দাবী দাওয়া আদায়ে চেম্বারকে শক্তিশালী করা হবে। মামলা মুক্ত চেম্বার গঠন করতে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান পরিষদের নেতৃবৃন্দ।

দিনব্যাপী প্রচারণায় উপস্থিত ছিলেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’ প্যানেল অর্ডিনারী প্রার্থী -এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান জামিল, খন্দকার ইসরার আহমেদ রকী, মো. শফিকুল ইসলাম, শান্ত দেব, মো. আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উছ সালেহীন নাহিয়ান, আলীমুল এহছান চৌধুরী।

Manual4 Ad Code

এসোসিয়েট শ্রেণী-ইলিয়াছ উদ্দিন লিপু, মো: আব্দুল কালাম, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031