শিরোনামঃ-

» ওভারটেক করতে গিয়ে ঠাকুরগাঁও-এ বাসের ধাক্কায় চালক সহ নিহত ৩

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুই বাসের সংঘর্ষে এক চালক সহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- রাজু এন্টাপ্রাইজের চালক বাবুল (২০), বাসযাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর ডেনিস এলাকায় পৌঁছালে সোনার বাংলা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজ নামে অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের চালক ও এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

Manual5 Ad Code

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান দুর্ঘটনায় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930