শিরোনামঃ-

» ৯ প্রাণহানির পর স্লিপার বাসে অভিযান, বেঙ্গল সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।

ওসমানীনগরে স্লিপার বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ১১ দিনের মাথায় মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট নগরের কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ অভিযানে অনুমোদনহীন স্লিপার বাস পরিচালনার দায়ে পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Manual2 Ad Code

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস ও বেঙ্গল পরিবহন।

Manual8 Ad Code

এর মধ্যে গত ৭ আগস্ট ওসমানীনগরে ৯ প্রাণহানির দুর্ঘটনায় জড়িত বেঙ্গল পরিবহনকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান শুরু হয়ে চলে প্রায় দেড় ঘণ্টা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুর রশীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই। প্রথম দিনের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

এরপরও এসব বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ আগস্ট সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সাতজন এবং পরে হাসপাতালে আরও দুজনসহ মোট ৯ জন নিহত হন।

দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীন স্লিপার বাস চলাচল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

Manual8 Ad Code

এরই মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো মাঠে নামল প্রশাসন ও বিআরটিএ।

একসঙ্গে পাঁচটি স্লিপার বাস সার্ভিসকে জরিমানা এবং সতর্ক করার মধ্য দিয়ে অভিযান শুরু হলেও এখন নজর থাকবে পরবর্তী পদক্ষেপের দিকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের অভিযান ছিল প্রথম দিনের।

অনুমোদনহীন স্লিপার বাস চলাচল বন্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31