শিরোনামঃ-

» সুরমা মার্কেটে তীর জুয়ার আস্তানা থেকে জুয়ারী আটক

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর সুরমা মার্কেটের ভিতরে ৩য় তলায় গড়ে উঠেছে বিশাল তীর জুয়ার আস্তানা। এই জুয়ার আস্তানাটি আমিনের নেতৃত্বে দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছে একটি জুয়াড়ী চক্র।

Manual4 Ad Code

জানা গেছে, জুয়াড়ী পাউডার আমিনের নেতৃত্বে এই জুয়ার আস্তানা চলছে। গত রবিবার (১১ আগষ্ট) র‌্যাব-৯ এর অভিযানে সাত জুয়াড়ীকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- পাউডার আমিনের জুয়ার বোর্ড পরিচালনাকারী শহিদ মিয়া (২৬)। জালালাবাদ থানার গালমসার গ্রামের সুলতান আলীর ছেলে মো. ফয়সাল (২২), গোয়াইনঘাট থানার উপর ধুমকা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. হানিফ আহম্মেদ (২৪), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সংকপুর গ্রামের আরশাদ আলীর ছেলে মো. রাজু মিয়া (১৮), একই সাকিনের মাহেন্দ্র সুত্রধরের ছেলে রিপন সূত্রধর (১৯), জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজা আহাম্মেদ (১৯) ও জকিগঞ্জ উপজেলার আমলসিদ গ্রামের আব্দুল জলিলে ছেলে শাহাবউদ্দিন (২৯)।

গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930