শিরোনামঃ-

» সাহিত্য বোধে রবীন্দ্রচর্চা শ্রেণিবেঁধে সবার প্রয়োজন

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৯ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল ৬ আগষ্ট মঙ্গলবার দিনটি আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে মুক্তাক্ষর বিয়ানীবাজার নয়াগ্রাম শাখা।

বুধবার (৭ আগষ্ট) বিকেল ৫ ঘটিকায় জয়শ্রী চন্দ ঝুমার সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাক্ষরের প্রধান পরিচালক বিমল কর।

Manual8 Ad Code

প্রধান অতিথি ছিলেন- বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল হালিম। তিনি শিশু কিশোরদের উদ্দেশ্যে বলেন- সাহিত্য বোধে রবীন্দ্রচর্চার বিকল্প নেই। ছোট বড় সবার রবীন্দ্রনাথের ছড়া, কবিতা, গান গল্প ও উপন্যাসে জ্ঞান চর্চার একটা উন্নত জায়গা।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন- বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মালাকার। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এর একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের প্রধান শাখার হিমেল মাহমুদ, মুক্তাক্ষর বিয়ানীবাজার নয়াগ্রাম শাখা ও মুক্তাক্ষর বিয়ানীবাজার দাসগ্রাম শাখার আবৃত্তি শিক্ষার্থীরা।

Manual8 Ad Code

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। সব শেষে প্রথম অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের সম্মননা ক্রেস্ট প্রদান করে রাষ্ট বিজ্ঞান বিভাগ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30