- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» বিশ্ব নাট্যদিবসে নাট্য পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত: ২৮. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার
সভ্য ও সুস্থ সমাজ গঠনে নাটক বিশ্ব সংস্কৃতিতে নেতৃত্ব দিচ্ছে
স্টাফ রিপোর্টারঃ বিশ্ব নাট্যদিবস ২০১৯ উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট বুধবার (২৭ মার্চ) আয়োজন করে বিশ্ব নাট্যদিবসের আনন্দ শোভাযাত্রা। রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে সিলেটের নাট্যকর্মীদের এই আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন সিলেটের বিভিন্ন নাট্যদলের নবীন, প্রবীণ নাট্যকর্মীরা। গানে গানে আর স্লোগানে মুখরিত ছিল আনন্দ শোভাযাত্রাটি।
বিশ্ব নাট্যদিবসের আনন্দ শোভাযাত্রা শুরুর প্রাক্কালে কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বিশ্ব নাট্যদিবসের বাণী পাঠ করেন নাট্য ও আবৃত্তি শিল্পী জ্যোতি ভট্টাচার্য্য।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরামুল কবির, সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী, নাট্য পরিষদের সাবেক পরিচালক ও সাংস্কৃতিক সংগঠন নিরঞ্জন দে যাদু, নাট্য সংগঠক শওকত আলী শাহী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সিলেট বিভাগীয় নির্বাহী সদস্য জগদীপ দাশ তনু।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব সংস্কৃতিতে নাটক অন্যতম শিল্পমাধ্যম। বিশ্ব দরবারে নাটকের মধ্য দিয়ে ইতিহাসকে সঠিক পথ দেখিয়েছেন নাট্যশিল্পীরা। বহু ঘাত-প্রতিঘাতের মধ্যেও নাট্যকর্মীদের ত্যাগ সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। বক্তারা বলেন, সভ্য ও সুস্থ সমাজ গঠনে নাটক বিশ্ব সংস্কৃতিকে নেতৃত্ব দিচ্ছে। তারা বাংলাদেশের নাট্যচর্চাকে আরও গতিশীল করতে ও নাটকে পেশাদারিত্ব সৃষ্টিতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ বছর বিশ্ব নাট্যদিবসে বাণী প্রদান করেন কিউবার সম্মানীয় নাট্য পরিচালক, নাট্যকার, গবেষক ও অধ্যাপক কার্লোস কেলড্রান।
তিনি ১৯৬৩ সালে হাভানায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে শিক্ষা সমাপনান্তে তিনি হাভানার থিয়েট্রো বুয়েনদিয়াতে যোগ দেন এবং শুরু হয় নাটকের সঙ্গে তাঁর পথচলা। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজ দল ‘আরগোস থিয়েট্রো’ এবং ধ্রুপদী ইউরোপীয় নাটকের পাশাপাশি সমকালীন ল্যাটিন আমেরিকান নাটক মঞ্চায়ন করে খ্যাতি অর্জন করেন।
এ বছরের বাণীতে তিনি উল্লেখ করেছেন ‘থিয়েটার স্বয়ং এক দেশ, এক বিশাল সাম্রাজ্য, যা গোটা বিশ্বকে আলিঙ্গন করে, তখন আমার ভেতরে জেগে ওঠে এমন এক প্রত্যয় যা স্বাধীনতার উপলব্ধি বটে; আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না, কিংবা আপনার অবস্থান পাল্টাতে হবে না। যেখানেই আপনি স্থিত সেখানেই মিলবে দর্শক, পাশে রইবে আপনার সহশিল্পীবৃন্দ। আর আপনার নাট্যগৃহের বাইরে মিলবে প্রতিদিনকার অনচ্ছ, অবোধগম্য, নিত্যকার বাস্তবতা। তখনই শুরু হয় আপনার কাজ, বাহ্যত অনড় থেকে সবচেয়ে সফল অভিযানের রূপরেখা প্রণয়ন, পুণরাবৃত্তি ঘটে ওডিসিরি, আরগোনটস-এর অীভযানের: আপনি এক স্থিত ভ্রমণার্থী যিনি কখনোই বাস্তব জীবনের জড়ত্ব ও আড়ষ্টতা তাড়িত করতে পিছপা হন না। আপনার যাত্রার অভিমুখ সেই তাৎক্ষনিকতা, সেই মুুহুর্ত, আপনার দীক্ষাগুরুদের মুখোমুখি হওয়ার অনন্য অভিজ্ঞতা। আপনার অভিযান তাদের পানে, তাদের হৃদয়ের অভিমুকে, তাদের স্বকীয়তার দিকে। আপনি পরিভ্রমণ করছেন তাদের মনের গহিনে, তাদের আবেগে, তাদের স্মৃতিতে যা আপনি জাগ্রত ও সংহত করেন।’
বিশ্ব নাট্যদিবসের আনন্দ শোভাযাত্রায় নাট্যকর্মীদের উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে ফুটে উঠে তাদের আগামীদিনের প্রত্যয়। সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শোভাযাত্রা শেষে নাট্যকর্মীদের এই মিলনমেলা যেন নতুন এক প্রেরণার জন্ম দেয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


