শিরোনামঃ-

» এপার বাংলা, ওপার বাংলা নৃত্য উৎসবের ৪র্থ দিন অতিবাহিত

প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৯ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ “বিশ্ববীণা বেজে ওঠে আজ নৃত্যছন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে ৫দিন ব্যাপী নৃত্য উৎসবের ৪র্থ দিন রবিবার (২৪ মার্চ) নৃত্যশৈলি সিলেটের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় আয়োজিত মুক্তমঞ্চ অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন- শিলচর ভারতের নৃত্য প্রশিক্ষক চন্দন মজুমদার, ঢাকার তাহনুন আহমেদী প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, শ্রীমঙ্গলের নৃত্যবীনা, ফেঞ্চুগঞ্জের নৃত্যকণা, মৌলভীবাজারের নূপুর নিক্কণ, ঢাকার রিদমস।

Manual1 Ad Code

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- ভারতীয় হাই কমিশন সিলেটের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, সম্মানীত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব এহতেশামুল হক দুলাল, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক নীলুফার ইয়াসমিন, ইঞ্জিনিয়ার মো. হাবিব আহসান।

Manual7 Ad Code

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলী, নৃত্যবাণী, নৃত্যকণা, থৈয়বি মনিপুরী ড্যান্স এন্ড কালচারাল রিসার্চ ইনস্টিটিউট। রিদমস ঢাকার পরিবেশনায় আউট সাইড অব ইনসাইট ও শিলচর ভারতের নৃতায়নের পরিবেশলনায় ফিরো এসো আগুন নৃত্যনাট্য পরিবেশিত হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930