শিরোনামঃ-

» শনিবার সিলেট সফরে আসছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আগামী শনিবার (২৩ মার্চ) দু’দিনের সফরে সিলেটে আসছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও গবেষক আবুল মাল আবদুল মুহিত।

সকাল সাড়ে ১০টায় বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ঐদিন নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বই মেলার উদ্বোধন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফরের শতবর্ষ পালন প্রস্তুতিসভায় অংশগ্রহণ এবং সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এপার বাংলা-ওপার বাংলা ৫ দিনব্যাপি নৃত্য উৎসবে যোগদান করবেন।

Manual3 Ad Code

পরদিন সকাল ১১টা ২০ মিনিটে বিমানযোগে তিনি সিলেট ত্যাগ করবেন। এ সফরসূচি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য্য জনি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30