- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» দুর্নীতির দুষ্ট চক্র ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী
প্রকাশিত: ০৪. মার্চ. ২০১৯ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সাব রেজিস্ট্রি ও জেলা রেজিস্ট্রি অফিসে দুর্নীতির দুষ্টচক্র ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন অ্যাডভোকেট আইনমন্ত্রী আনিসুল হক। সাব রেজিস্ট্রিার ও জেলা রেজিস্ট্রারদের এ নির্দেশনা দিয়ে তিনি বলেন- এ ব্যাপারে আইন মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিবন্ধন অধিদফতরে স্বচ্ছতা ও জনবান্ধব পরিসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় রবিবার (৩ মার্চ) তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জোর দিয়ে বলেন- আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন। তাই দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে অবশ্যই আপনাদের পদক্ষেপ নিতে হবে। এতে প্রতিবন্ধকতা এলে সহযোগিতা করা হবে। জনগণের দাবি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ দাবি কেন? আপনাদের সম্মান যত বৃদ্ধি করা হবে মানুষের চাহিদা কিন্তু ততই বাড়বে। এ চাহিদা পূরণ এবং সম্মান বজায় রাখতে গেলে আপনাদের দুর্নীতিমুক্ত হতেই হবে।
তিনি সাব রেজিস্ট্রারদের সৎ থাকার আহ্বান জানিয়ে বলেন- আপনারা সৎ ও দুর্নীতিমুক্ত থাকলে কেউ হয়রানি করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। শেখ হাসিনা যতদিন আছেন ততদিন আইনের শাসনের বিরোধী কিছু হবে না।
আনিসুল হক আরও বলেন- নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হয়েছে। জেলা রেজিস্ট্রারদের গাড়ি দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। নতুন সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। অফিসগুলোর ক্যাটাগরি পুনর্বিন্যাস করা হয়েছে।
নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা বক্তৃতা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক


