শিরোনামঃ-

» সিলেটে ড্রাইভিং লাইসেন্স সেবা দিতে এসএমপির ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০১৯ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মোটর সাইকেল ও যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজতর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Manual2 Ad Code

পুলিশ সেবা সপ্তাহের ৩য় দিনে মঙ্গলবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ও এসএমপি এর যৌথ উদ্যোগে নগরের চৌহাট্টায় তাৎক্ষণিক ড্রাইভিং লাইসেন্স এর ফরমপূরণ ও লার্নার লাইসেন্স দেওয়া হয়। ওইদিনে ৯২ জন চালক এই সেবা গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

Manual4 Ad Code

জানা গেছে, ‘চালকদের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার উদ্যোগে বিআরটিএ কে সঙ্গে নিয়ে গতকাল পুলিশ সেবা সপ্তাহের ৩য় দিনে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন।

Manual7 Ad Code

এ সময় নগরের চৌহাট্টা পয়েন্টে অস্থায়ী ক্যাম্পে ড্রাইভিং লাইসেন্সের ফরম পূরণ করা হয়। ড্রাইভিং লাইসেন্স নেই কিংবা মেয়াদউত্তীর্ণ লাইসেন্স রিনিউ করতে চান এরকম ৯২ জন চালক এই সেবা গ্রহণ করেন। ফরমপূরণের পাশাপাশি যারা ব্যাংক চালান দিতে পেরেছেন তাদের তাৎক্ষণিক ‘লার্নার’ লাইসেন্স দেওয়া হয়।

মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ছাড়াও এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিকুলিন চাকমা, সহকারি পুলিশ কমিশনার আশিদুর রহমান, পরিদর্শক (প্রশাসন) হাবিবুর রহমান, পরিদর্শক (প্রসিকিউশন) হানিফ মিয়া, প্রসিকিউশন ইনচার্জ সার্জেন আবু বক্কর শাওন, সার্জেন স্বপন তালুকদার, সার্জেন্ট মনজু শেক প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031