শিরোনামঃ-

» বিয়ানীবাজার-গোলাপগঞ্জ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাফটকে সংবর্ধনা

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাফটকে সংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনের আগে পুলিশ এসব নেতাকর্মীদের আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছিল।

Manual5 Ad Code

সোমবার (৩১ ডিসেম্বর) আদালত থেকে তারা ২৫ নেতাকর্মী জামিন পান। সন্ধ্যায় জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর দশজন কারাগার থেকে ছাড়া পান। অন্যরা মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে কারাগার থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

মুক্তিপ্রাপ্তদের মধ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলও রয়েছেন।

কারাফটকে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ফয়সল চৌধুরী সহ বিএনপির নেতারা। এসময় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘সরকার ভোট কারচুপির মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে। এজন্যই তারা কারচুপির সুবিধার্তে নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারসহ এলাকা ছাড়া করে রেখেছিল। তিনি নেতাকর্মীদের আগামীর আন্দোলনে মাঠে থাকার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930