শিরোনামঃ-

» মোহনা সমাজ কল্যাণ সংস্থার মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট‘র ফাইনাল ও পুরুস্কার বিতরণ

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৮ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সিলেট মেট্রোপলিটন পুলিশের ফয়ছল মাহমুদ বলেন, আমার সোনার বাংলা, আমি বাংলাদেশকে ভালবাসি এই স্লোগানে মাধ্যমে যারা দেশকে ভালবাসে তারা কোনদিন দেশের অমঙ্গল চায় না। তিনি আরো বলেন খেলাধুলার মধ্য দিয়ে আমরা মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করবো, যুব সমাজকে রক্ষা করব। খেলাধুলা একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সুস্থ-সবল দেহ-মন এবং দেশ ও জাতির প্রতি ভালবাসা তৈরিতে খেলাধুলা একান্তভাবে প্রয়োজন।

Manual6 Ad Code

তিনি শনিবার (২৩ ডিসেম্বর) রাতে মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ব্লক বি (করেরপাড়া) আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মোহনা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মাছুম আহমদের সভাপতিত্বে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায়।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মোহনা সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ফয়জুর রহমান, এলাকার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা করিম উল্লাহ হেলাল, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মকবুল হোসেন খান, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শাহরিয়ার কবির সেলিম, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সুদীপ দে।

এসময় অন্যান্যদের মাধ্যমে উপস্থিত ছিলেন- রিপন এষ চৌধুরী, আলমগীর আলম, সাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, সঞ্চয় দেব, মোস্তাফা, কিবরিয়া,সাঈদ, ইমন, রাজু, সুফিয়ান, দুলুল,নিখিল দে, নিপু,অশীশ, প্রানেশ, রনি, জুয়েল, জ্যোতিষ প্রমুখ।

ফাইনাল টুর্নামেন্ট এর ফুটবল খেলায় প্রতিযোগিতায় করেন ফাইটিং বিন্স বনাম দ্যা হিরোস। ফাইটিং বিন্স ১ গোলে ব্যবধানে দ্যা হিরোসকে হারিয়ে বিজয় অজন করেন।

Manual3 Ad Code

সর্বোচ্চ গোলদাতা -মাছুম (গোয়াবাড়ি এ) ম্যান অব দ্যা ম্যাচ জাকারিয়া, সেরা খেলায়ার হিমেল ফাইটিং বিন্স। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাছুম আহমদ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30