শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২২ ডিসেম্বর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে এবং জনসভাকে সফল করতে বৃহ:বার (২০ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলীয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

সভায় ও মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Manual3 Ad Code

প্রধান বক্তা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুর পরিচালনায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে, মহানগরের সিনিয়র সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী সহ নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30