শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে চিত্রাঙ্গন প্রতিযোগীতা

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৮ | সোমবার

Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ বিজয় দিবস উপলক্ষ্যে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে মিরাবাজারস্থ সিলেট সিটি স্কুল এন্ড কলেজে কোমলমতি শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পর অনুষ্ঠিত এই চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে মোট ৩ শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।

Manual7 Ad Code

তাদের মধ্যে ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন রোটারী মেট্রোপলিটনের সদস্যবৃন্দ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান আবু সুফিয়ান এর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের এসাইন এ্যাসিসটেন্ট গর্ভনর পিপি মো. আজিজুর রহমান, পিপি মো. ফারুক আহমদ, পিপি কাজী ময়নুল ইসলাম হেলাল, রোটারিয়ান আব্দুল বাছিত, রোটারিয়ান রেজাউল করিম, রোটারিয়ান তাজউদ্দিন আহমদ, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, রোটারেক্টর ইসলাম উদ্দিন, আয়কর আইনজীবী ও সিলেট বাংলা নিউজ সম্পাদক মো. কামাল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30