শিরোনামঃ-

» আবদুল আউয়াল মিন্টুকে দুদক কর্তৃক জিজ্ঞাসাবাদ চলছে

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৮ | সোমবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভুয়া অডিট রিপোর্ট তৈরী করে ব্যাংক সহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে ঋণ গ্রহণ, শতশত কোটি টাকা রাজস্ব ফাঁকি ও বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Manual8 Ad Code

সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

Manual6 Ad Code

এর আগে গত ৩১ অক্টোবর তাকে হাজির হতে তলবি নোটিশ দিয়েছিল দুদক। ওই নোটিশ মাল্টিমোড গ্রুপের অ্যাংকর টাওয়ারের অফিস ঠিকানায় পাঠানো হয়।

Manual6 Ad Code

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করছেন।

দুদক জানায়, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট সৃজনপূর্বক ব্যাংক সহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে লোন গ্রহণ, শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তার সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930