শিরোনামঃ-

» বিশ্বনাথে জামায়াতের ১৭ নেতা আটক

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০১৮ | রবিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ সহ বিশ্বনাথ উপজেলা জামায়াতের শীর্ষ ১৭ নেতাকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

Manual4 Ad Code

রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার এমাদ উদ্দিনের গন্ধারকাপন গ্রামের বাড়িতে অনুষ্ঠিত গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত অন্যান্য নেতারা হলেন- বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার এমাদ উদ্দিন, এএইচএম আখতার ফারুক, সেক্রেটারী মতিউর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার, উপজেলা জামায়াত নেতা মাওলানা আনোয়ার হোসেন, জাহেদুর রহমান, এখলাছুর রহমান, হাজী আব্দুন নুর, বাবুল মিয়া, তালেব আহমদ গোলাপ, আব্দুল মালিক, রজব আলী, কামাল আহমদ, আব্দুস শহিদ ও নুরুল ইসলাম।

Manual5 Ad Code

আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- তারা সবাই সরকার বিরোধী ষড়যন্ত্রের জন্য ওই গোপন বৈঠক করতে সমবেত হয়েছিল। এমন খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এ সময় তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল, ৮টি জেহাদি বই, ২টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি সাদা খাতা ও চাঁদা গ্রহণের তালিকা জব্ধ করা হয়।

Manual5 Ad Code

প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আটককৃতদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031