শিরোনামঃ-

» সিলেটের ওসমানীনগরে বাস-ট্রাক সংঘর্ষ ৫ জন আহত

প্রকাশিত: ১১. জুলাই. ২০১৮ | বুধবার

Manual1 Ad Code
ওসমানীনগর প্রতিনিধি, মোমিন মিয়াঃ সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে ৫ জন লোক মারাত্মক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ দুর্ঘটনার জন্য শেরপুর হাইওয়ে পুলিশকে দায়ী করছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার সাদিপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটমুখী একটি আমের ট্রাককে (ঢাকা মেট্রো ট ২০/৫০৩৯) হাইওয়ে পুলিশ সিগন্যাল দেয়। হঠাৎ করে ট্রাক গতিরোধ করলে একই দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪/৫৬৯৯) নিয়ন্ত্রন না রাখতে পেরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে শ্যামলী পরিবহনের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শ্যামলী পরিবহনের চালক সহকারী সহ ৫ জন মারাত্মক আহত হন।
পরবর্তীতে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930