শিরোনামঃ-

» নারীদের ভাগ্যন্নোয়নে অতীতের ন্যায় আগামীতেও হাত প্রসারিত থাকবে : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৮ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার: নগরীর উন্নয়নে সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যে অবariful chy-00011দান রেখেছেন তা নগরবাসী আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনে ভোটের মাধ্যমে তার প্রতিদান করবেন জানিয়েছেন মহিলা নেতৃবৃন্দ।

রবিবার (৮ জুলাই) রাতে নগরীর কুমারপাড়াস্থ মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় নগরীর বিভিন্ন সামাজিক ও নারী উন্নয়ন সংস্থা’র কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মহিলা নেতৃবৃন্দ এসব কথা বলেন।

Manual1 Ad Code

মহিলা নেত্রী ফাতেমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ২০ দলীয় জোট মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

বিশেষ অতিথি ছিলেন- আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী শ্যামা হক চৌধুরী।

Manual5 Ad Code

এসময় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন- নারীদের ভাগ্যন্নোয়নে অতীতের ন্যায় আগামীতেও তার হাত প্রসারিত থাকবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্যামা হক চৌধুরী বলেন- দেশ ও সমাজের উন্নয়নে নারীদের বিশেষ ভূমিকা থাকা সত্বেও নারীরা এখনো অবহেলিত রয়েছেন।

তিনি বলেন- নারীদের সম্মান ও তাদের ভাগ্যন্নোয়নে সমাজের প্রতিটি মানুষকে কাজ করতে হবে।

তিনি বলেন, সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর প্রতিটি ওয়ার্ডে নারীদের ভাগ্যন্নোয়নে কাজ করেছেন। আগামীতেও নারীদের ভাগ্যন্নোয়নে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কাজ করে যাবেন।

তাই আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আবারো আরিফুল হক চৌধুরীকে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের নারী উন্নয়ন সংস্থার নেত্রীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30