শিরোনামঃ-

» বিলপার এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৮ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

পেশিশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবাসা নিয়ে নগরবাসীর সেবা করতে চাই : বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, পেশিশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবাসা নিয়ে নগরবাসীর সেবা করতে চাই। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আপনাদের পাশে আছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাদের পাশে থাকবো। মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করার লক্ষ্যে মেয়র প্রার্থী হয়েছি। আপনাদের সমর্থনে নির্বাচিত হলে সত্যিকার অর্থে একটি মডেল নগরী গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

Manual1 Ad Code

বুধবার (৪ জুলাই) রাত ১১টায় বিলপার এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আয়োমীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, আওয়ামীলীগ নেতা মিলাদ গাজী, কয়েছ গাজী, সালাহ বক্স, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, বুরহান উদ্দিন, এডভোকেট আব্দুর রকিব বাবলু, এডভোকেট আব্দুল মালিক, নন্দী বাবু, মইন আহমদ, আতা উদ্দিন আতা ভাই, শামীম আহমদ, জাহেদুল, রাসেল আহমদ, মতিউর রহমান মতি, আনোয়ারুল ইসলাম, মাহিন আহমদ, মাহমুদ হোসেন, আব্দুল বাতিন, এদ্রিছ, ইউসুফ আলী, দুলাল আহমদ, মামুন হাসান, রত্না আহমেদ, সুমিন, মুন্না, শংকর দাস, কয়েছ আহমদ, ইকবার মুন্সি, লিটন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30