শিরোনামঃ-

» ১৪ দলের সভায় মেয়র প্রার্থী কামরানকে নগরবাসীর রায় প্রদানের আহ্বান

প্রকাশিত: ০৪. জুলাই. ২০১৮ | বুধবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে সিলেট ১৪ দলের উদ্যোগে মঙ্গলবার (৩ জুলাই) বাদ মাগরিব মেয়র প্রার্থী কামরানের ছড়ারপাড়স্থ বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদের কামরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, বাংলাদেশ জাসদ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল আলম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের জেলা সম্পাদক কমরেড ধিরেন সিংহ, জেলা কমিটির সিনিয়র সদস্য ব্রজ গোপাল চৌধুরী, ওয়াকার্স পার্টি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, ন্যাপ জেলা সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান চাষী, সহ সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক প্রমুখ।

সভায় গৃহীত সিদ্ধান্তে আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক রাজনীতিকে বেগবান করার জন্য ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে রায় প্রদানের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30