শিরোনামঃ-

» মো. আরিফ উদ্দিন ওলির ব্রাউন্ট বেল্ট অর্জন

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৮ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মো. আরিফ উদ্দিন ওলির ব্রাউন্ট বেল্ট ও সার্টিফিকেট অর্জন করেছেন। শুক্রবার (২৯ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে চাইনিজ উশু ফাইটার স্কুল আয়োজিত বিভিন্ন ধরনের বেল্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেলের হাত থেকে তিনি এ ব্রাউন বেল্ট গ্রহণ করেন। মো. আরিফ উদ্দিন ওলি বাংলাদেশ ওলিম্পিক যুব গেমস ২০১৮ সিলেট বিভাগে উশু ইভেন্ট বালাদেশের মধ্যে -৪৮ ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন করেছেন।

এছাড়াও তিনি আন্তঃউপজেলা উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন। তিনি জকিগঞ্জ উপজেলার মাতার গ্রামের নিবাসী ডাক্তার মো. আলাউদ্দিন ও মাতা মোছা. নাজমা বেগমের ২য় ছেলে।

Manual3 Ad Code

এ সফলতার ব্যাপারে আরিফ জানান- আমি খুবই ভাগ্যবান আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের ছাত্র হতে পেরে এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যুব গেমস এর খেলোয়াড় ও চাইনীজ উশু ফাইটার স্কুলের ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আমাকে সহ সকল প্রশিক্ষণার্থীদের অত্যন্ত যত্ন সহকারে উশুর কলাকৌশল শিখিয়ে যাচ্ছেন।

Manual5 Ad Code

তিনি এ উশু স্কুলে ধারাবাহিকতা বজায় রেখে ব্ল্যাক বেল্ট অর্জন করার জন্য কঠিন অনুশীলন করে যাচ্ছেন। তিনি আরো সামনের দিকে এগিয়ে যেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30