শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে প্রীতি ম্যাচ সম্পন্ন

প্রকাশিত: ২৩. জুন. ২০১৮ | শনিবার

Manual2 Ad Code

এসবিএন স্পোর্টস, মো.নাঈমুল ইসলামঃ বিশ্ব ফুটবলের দু’টি পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিল। রাশিয়ায় অনুষ্ঠিত ২১তম আসর ২০১৮ বিশ্বকাপ নিয়ে রয়েছে দু’টি দলেরই চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্ন। এমনকি বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতিও নেই ফুটবল ভক্ত সব বিশ্বপ্রেমীর। যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশে।

Manual8 Ad Code

বিশ্বকাপ আয়োজন নিয়ে কমতির শেষ নেই বাংলাদেশি ফুটবল ভক্ত সাপোর্টারদের মধ্যে। ফ্ল্যাগ, ব্যানার, ফ্যাস্টুন, প্লে কার্ড, দেয়ালে সাজসজ্জা, প্রজেক্টর দিয়ে খেলা দেখা বিভিন্ন দিঘবিদিঘ রঙে রূপায়িত হয় বাংলাদেশ। এই সাজসজ্জা উৎসর্গের একমাত্র হেতুই হলো একমাত্র ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপের আয়োজনের একমাসই যেন ফুটবলের আমেঝ ছড়িয়ে আমাদের সবার মাঝে।

Manual5 Ad Code

সেই ধারাবহিকতায় শুক্রবার (২২ জুন) সকালে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে প্রথম (২৫ মিনিট) ও দ্বিতীয়ার্ধ (২৫ মিনিট) এবং অতিরিক্ত সময় (১০+১০=২০ মিনিট) ২-২ গোলে সমতায় থাকলেও ট্রাই বেকারের মধ্যে দিয়ে আর্জেন্টিনা ৩-১ গোলের মধ্য দিয়ে পরাস্ত করে ব্রাজিলকে।

উন্মুক্ত এই খেলার শুরুতে সব সমর্থকদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, একত্ব এবং একে অপরের সম্মান প্রদর্শন করবো। ব্রাজিল আর্জেন্টিনার শত্রুতাকে ভেঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে।

Manual3 Ad Code

খেলায় অংশগ্রহণকারী

ব্রাজিল দল: নজমুল, শাহিদ, খালেদ, সুমন, নাঈম, শান্ত, নাহিদ, মুমিন, মাহিন, ইমন, জাহিদ, মুন্না, জাবেদ, রুবেল প্রমুখ।

আর্জেন্টিনা দল: জুনেদ, শাহেদ, নাছিম, পারভেজ, সালাউদ্দিন, নাজিম, রাবেল, রানা, নিজাম, রুহেল, ফাহিম, জুনেদ, রুমন, জসিম প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930