শিরোনামঃ-

» সিলেটে ঝুকিপূর্ন শিশুদের সামাজিক সুরক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করন শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. জুন. ২০১৮ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সেভ দ্য চিলড্রেন কর্তৃক আয়োজিত”ঝুকিপূর্ন শিশুদের সামাজিক সুরক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করনশীর্ষক কর্মশালা” আজ মঙ্গলবার (১২ জুন) সকাল ১১ টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কার্যালয়, সিলেট এর উপ-পরিচালক নিবাসরঞ্জন দাস এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট সিএসআইডি‘র প্রকল্পসমন্বয়কারী খ ম আবেদ উল্লা।

Manual8 Ad Code

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দেবজীত সিনহা, সিলেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), আবু সুফিয়ান মুহাম্মদ শাহেদুল ইসলাম।

Manual8 Ad Code

উক্ত কর্মশালায় “শিশুদের ঝুকি চিহ্নিতকরন ও সামাজিক সুরক্ষা কার্যক্রমে সম্পৃক্তকরনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ” নিয়ে যৌথভাবে গবেষনায় প্রাপ্ত ফলাফল নিয়ে আলোচনা করেন সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস গভর্নেন্স এবং চাইল্ড প্রটেকশন সেক্টর এর রেজাউল করিম, ম্যানেজার- ইনক্লুসিভ কেয়ার এন্ড প্রটেকশন প্রজেক্ট এবং দিলারা হোসেন, ম্যানেজার- সিভিল সোসাইটি এবং পলিসি এ্যাডভোকেসি।

Manual1 Ad Code

কর্মশালায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা নির্বহিী কর্মকর্তা সিরাজুম মুনিরা, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ শহিদ আহম্মদ প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930