শিরোনামঃ-

» সাকিব রশিদেই ফাইনালে হায়দ্রাবাদ

প্রকাশিত: ২৬. মে. ২০১৮ | শনিবার


Manual6 Ad Code
মোমিন মিয়াঃ রশিদ খান আর সাকিব আল হাসানের ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে আইপিএলের ফাইনাল নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুজনের দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্য সানরাইজার্স হায়দরাবাদকে দ্বিতীয় কোয়ালিফায়ারে এনে দিয়েছে ১৩ রানের জয়।
নাটকীয় এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। দলের ইনিংস শুরু করতে নামেন শিখর ধাওয়ান এবং ঋদ্ধিমান সাহা ৫৬ রানের শক্ত ভিত গড়লে অষ্টম ওভারে তাদের জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৪ চার এবং ১ ছক্কায় ২৪ বলে ৩৪ রান করেন শিখর ধাওয়ান।একই ওভারে কুলদীপ কেন উইলিয়ামসনের উইকেটও শিকার করেন।
চার নম্বরে ব্যাটিং করতে আসেন সাকিব আল হাসান। ঋদ্ধিমান সাহাকে নিয়ে যোগ করেন ২৪ রান। পিযূষ চাওলার বলে ঋদ্ধিমান সাহা স্টাম্পিং হলে এ জুটি ভাঙে। ৫ চারে ২৭ বলে ৩৫ রান করেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের রানের গতিটাও কমিয়ে আনেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। দীপক হুদাকে নিয়ে সাকিব আল হাসান গড়েন ২৯ রানের জুটি। ৪ চারে সাজানো ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলে রান আউট হন সাকিব।
কিন্তু শেষে এসে ঝলক দেখান রশিদ খান। শেষ দুই ওভারে সানরাইজার্স হায়দরাবাদ সংগ্রহ করে ৩৬ রান। দুই চার আর চার ছক্কায় ১০ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রশিদ। তার খুনে মেজাজের এই ইনিংস সানরাইজার্স হায়দরাবাদকে এনে দেয় ১৭৪ রানের বড় পুঁজি। রশিদ খানের স্ট্রাইক রেট ছিল ৩৪০.০০।
১৭৫ রানের জবাবে শুরুতেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার কিন্তুু সিদ্ধার্থ কাউল সুনিল নারাইন উইকেট নিয়ে কিছুটা স্বস্তি এনে দিলে রানের চাকা সচল রাখে কলকাতা এরপর উরন্ত কলকাতে লাগাম টেনে ধরেন রশিদ খান এবং সাকিব আল হাসান। তাদের বোলিং নৈপুন্যে শেষের দিকে চাপে পড়ে কলকাতা শেষ পর্যন্ত ১৩রানে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে হায়দ্রাবাদ।
তাই সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক ক্যান উইলিয়ামসন ছাইবেন সাকিব, রশিদের হাত ধরে শীরোপা ঘরে তুলতে।
১৯ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সেরা বোলার রশিদ। তিন ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট নেন সাকিব। দুইটি করে উইকেট নেন কাউল আর ব্র‍্যাথওয়েট।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031