শিরোনামঃ-

» এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত “এভারগ্রীন সুপার লীগ-২০১৮”এর পুরস্কার বিতরনী

প্রকাশিত: ১৩. মে. ২০১৮ | রবিবার

Manual4 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়ার এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত “এভারগ্রীন সুপার লীগ-২০১৮”এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত।

শনিবার (১২ মে) এভারগ্রীন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার আহবায়ক সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো. হামিদুল হক।

Manual7 Ad Code

সংস্থার আহবায়ক কমিটির সদস্য ডা. ফজলুল হক সোহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- মো. সোহেল মোস্তফা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্লানেট আরাফ কম্পিউটার সিলেট কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মুশফিক উস সামাদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য তারেক আহমদ খান ও ইমতিয়াজ মো. তাহমীম বাবু।

আরো বক্তব্য রাখেন- এনায়েত চৌধুরী এনু, রাহাত খান মুন্না, শামছুর রহমান কামাল।

Manual3 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুল হক সুন্না, দুলাল আহমদ, ইয়াছিন, শাহিন, রায়হান প্রমুখ।

Manual2 Ad Code

গত ২২ এপ্রিল ৪টি দল নিয়ে শুরু হওয়া এই সুপার লীগের প্রতিটি খেলা অনুষ্ঠিত হয় এমসি কলেজ খেলার মাঠে। এভারগ্রীণ সুপার লীগ-২০১৮-তে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে এভারগ্রীন হান্টার লায়ন্স ও পিচ বার্নার্। সবচেয়ে আকর্ষণীয় “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” পুরস্কার পান আবিদ আহমেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30