প্রকাশিত: ০৮. মে. ২০১৮ | মঙ্গলবার
সেখানে শুটিং করা আমার কাছে ছিল পরম সৌভাগ্যের।’ ব্লগে লিখেছেন বরেণ্য বলিউড তারকা অমিতাভ বচ্চন। আজ পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মদিন। এ উপলক্ষে কবিগুরুর প্রতি সোমবার (৭ মে) শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।
সাহিত্য আর সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘তিনি কতটা প্রতিভাবান ছিলেন, তা নিয়ে আলোচনা অমূলক। শিল্প আর সাহিত্যে তাঁর অবদান আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাঁর ভাবনা, দর্শন আর কৃষ্টি আজও প্রাসঙ্গিক। কোনদিন এই প্রাসঙ্গিকতা হারাবে না।’
অমিতাভ বচ্চন মনে করেন, রবীন্দ্রনাথ তাঁর জীবনের অঙ্গ। সুযোগ পেলে আবারও রবীন্দ্রসংগীত গাইবেন তিনি। তিনি লিখেছেন, ‘কী করে একজন ব্যক্তি এভাবে ভাবতে পারেন?
কী করে কেউ লেখার জগতে এতটা প্রভাব বিস্তার করতে পারেন? সংগীতে এতটা জ্ঞান কীভাবে সম্ভব? শুধু তা-ই নয়, ছবি আঁকাতেও তিনি ছিলেন সাবলীল। কিংবদন্তি বললে হয়তো কম বলা হয়। তাঁর হাত ধরেই শান্তিনিকেতন তৈরি হয়েছিল।’
অমিতাভ বচ্চন হিন্দিভাষী, তবু বাংলার প্রতি রয়েছে তাঁর অগাধ টান। তাঁর স্ত্রী জয়া বচ্চন বাঙালি, কলকাতার মানুষ। তাই তো তিনি কলকাতায় ছুটে আসেন বারবার। গেয়েছেন রবীন্দ্রসংগীতও।