শিরোনামঃ-

» দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে একজন শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামখলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইয়াহিয়া আহমদ (২৪) নামের এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুল্লাহ নামের অপর শ্রমিক আহত হয়েছেন।

Manual2 Ad Code

সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ধানকাটা শ্রমিক ইয়াহিয়া সিলেটের কানাইঘাট উপজেলার ইলিয়াছ আলীর ছেলে এবং আহত আব্দুল্লাহ একই গ্রামের ওয়াতির আলীর ছেলে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান- কয়েক দিন আগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাহপাশা ইউনিয়নের মৌগাঁও বাগেরকোনা গ্রামে আবদুস সোবহানের বাড়িতে ধান কাটতে আসেন ইয়াহিয়া ও আব্দুল্লাহ সহ কয়েকজন শ্রমিক। প্রতিদিনের মতো সোমবার সকালে মৌগাঁও গ্রামের পাশের জামখলার হাওরে ধান কাটতে যান ইয়াহিয়া সহ অন্য শ্রমিকরা।

ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে ইয়াহিয়া মারা যান এবং আব্দুল্লাহ আহত হন। আহত আব্দুল্লাহকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930