শিরোনামঃ-

» আল্-মাদ্রাসাতুল আরাবিয়া আদ্দ্বীনিয়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আল্-মাদ্রাসাতুল আরাবিয়া আদ্দ্বীনিয়া খোজারখলা মারকাজ আয়োজিত ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

রবিবার (২৯ এপ্রিল) রাত ৯ টায় দক্ষিণ সুরমার খোজারখলা মাদ্রাসা ক্যাম্পাসে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আল্-মাদ্রাসাতুল আরাবিয়া আদ্দ্বীনিয়া অধ্যক্ষ হাফিজ মাওলানা শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা শরীফ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের কনসালটেন্ট ডা. এইচ আহমদ রুবেল।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ডা. এইচ আহমদ রুবেল বলেন- ইসলাম শিক্ষার আলোকে আলোকিত হয়ে দেশ ও জাতিকে সৎ পথে প্রদর্শিত করতে হবে এই শপথ করতে হবে তাহলেই আমরা সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্টিত করতে পারবো । সেজন্য প্রয়োজন আপনার আমার সবার সম্মিলিত প্রচেষ্টা । বর্তমান সরকার আমলে কারিগরী শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষাখাতের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিয়েছে। তাই ইসলাম শিক্ষা গ্রহনের পাশাপাশি কারিগরী শিক্ষায় ছাত্রদের কর্মক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন প্রবাসী একরাম হোসেন, হাফিজ মাওলানা লোকমান আহমদ, হাফিজ মাওলানা মিজানুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রবৃন্দ।

Manual8 Ad Code

উক্ত অনুষ্ঠানে কুরআন তেলওয়াত,ইসলামী সংগীত, প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীরা অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30