শিরোনামঃ-

» মাহবুবুল হক চৌধুরীকে গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৮ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual2 Ad Code

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে শহীদ জিয়ার সৈনিকদের উপর হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালাচ্ছে। হামলা-মামলা দিয়ে কারাগারে আটকে রেখে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। মাহবুবুল হক চৌধুরী বর্তমান সরকার বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী নেতা। সরকারের সাজানো মিথ্যা মামলা থেকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে তিনি আবারও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করবেন। নেতৃবৃন্দ অবিলম্বে মাহবুবুল হক চৌধুরী সহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Manual8 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৬ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30