শিরোনামঃ-

» ময়মনসিংহে সড়ক দূর্ঘটনা; বাবা-ছেলে সহ নিহত ৩

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০১৮ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

Manual8 Ad Code

রবিবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিসিন্ধা বিএসবি মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- আব্দুল কাদের উপজেলার জামিরদিয়া এলাকার বাসিন্দা। তিনি হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ও তার ছেলে জুয়েল এবং প্রাইভেটকারচালক জীবন।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার একই দিক থেকে আসা অপর একটি কাভার্টভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্টভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

Manual1 Ad Code

এতে ঘটনাস্থলেই আব্দুল কাদের মাস্টার ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার ছেলে জুয়েল নিহত হন।

এ সময় তার ২ ছেলে বিপ্লব, বাছির ও প্রাইভেটকার চালক জীবন গুরুতর আহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি কেটে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও ১ জনের মৃত্যু হয়। হতাহতরা একটি মামলার হাজিরা দেয়ার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান- গাড়ি কেটে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থাও অশঙ্কাজনক।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930