শিরোনামঃ-

» কোটা সংস্কারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ; চলাচলে বাঁধা (ভিডিও)

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০১৮ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সরকারি সব চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশের ন্যায় উত্তাল হয়ে উঠেছে সিলেটও।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টা পয়েন্টে এসে জড়ো হতে থাকেন।

পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কোটা সংস্কারের দাবির পাশাপাশি বিক্ষোভে তারা মতিয়া চৌধুরির শাস্তি চেয়ে স্লোগান দিচ্ছেন।

Manual5 Ad Code

এসময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূণ আন্দোলন করছেন। তাদের আন্দোলন অহিংস। এ কারণে ফুল দিয়ে প্রশাসনের সদস্যদের বরণ করেছেন তারা।

এদিকে পুলিশও চৌহাট্টা পয়েন্টের চারদিকের সড়কে যান চলাচল শিথিল করে দিয়েছে। ফলে এ সড়ক গুলোতে যানবাহন চলাচলা বন্ধ ছিলো।

Manual5 Ad Code

অপরদিকে, সারাদেশে চলমান কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় আন্দোলনকারীদের উদ্দেশ্য তিনি তার সমর্থনের কথা জানান।

Manual1 Ad Code

এসময় কোটা ভিত্তিক নিয়োগ তিনি সমর্থন করেন না বলেও উল্লেখ করেন। পরে আন্দোলনকারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে, কোটা সংস্কারের আন্দোলনে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপস্থিতিও লক্ষনীয়। এমনি একজনকে প্লে-কার্ড বহন করতে দেখা গেছে। তাতে লেখা রয়েছে- “মুক্তিযোদ্ধার সন্তান হয়েছি তাতে কি? কোটার সংস্কার আমার দাবি, সবার দাবি।”

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30