শিরোনামঃ-

» সিলেটে ট্রাকের চাপায় ট্রাক চালকের মৃত্যু

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code
জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বিলাল আহমদ(৩৫)নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত বিলাল আহমদ একজন ট্রাকচালক বলে জানা গেছে।
সোমবার সকাল ১১টার দিকে সিলেটে-তামাবিল সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খাঁন মো. ময়নুল জাকির জানান, সকালে জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক(ঢাকা-মেট্টো-ট-২০-০৫৫৩)রডবোঝাই একটি রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পথচারী বিলালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জনতার সহায়তায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930