শিরোনামঃ-

» শুরুটা শুভ হলো না মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানসের!

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০১৮ | রবিবার

Manual3 Ad Code
সিলেট বাংলাা নিউজ ডেস্কঃ আইপিএলের ১১তম আসরের শুরুটা শুভ হলো না মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের। উত্তেজনায় ভরপুর প্রথম ম্যাচের শেষ ওভারে তারা হেরেছে চেন্নাই সুপারকিংসের কাছে।
বল হাতে শুরুটা ভাল করলেও শেষটা জয়ের রঙে রাঙ্গাতে পারলেন না কাটার মাস্টার মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান তিনি। প্রথম ওভারে দুটি চারসহ ৯ রান দেন এই পেসার। এরপর তিনি বল হাতে পান ১২তম ওভারে। নিজের দ্বিতীয় ওভারে মুম্বাইর জার্সিতে প্রথম উইকেট পান এই বাংলাদেশি তারকা। রবীন্দ্র জাদেজাকে ১২ রানে যাদবের ক্যাচ বানান মুস্তাফিজ। ওই ওভারে ৮ রান দেন তিনি। তার পরের ওভারে প্রতিপক্ষ তুলে নেয় ১৩ রান। শেষ ওভারেও বল হাতে পান মুস্তাফিজ। তার প্রথম তিন বলে কোনও রান নিতে পারেনি চেন্নাই। তবে চতুর্থ ও পঞ্চম বলে ছয় ও চার মেরে দলকে জেতান কেদার যাদব।
এদিন মুস্তাফিজ নিষ্প্রভ থাকলেও হার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক মারকান্দের বোলিংয়ে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। কিন্তু ডোয়াইন ব্রাভোর ঝড় সব পাল্টে দেয়। মাত্র ৩০ বল খেলে ৩টি চার ও ৭টি ছয়ে ১৯তম ওভারের শেষ বলে আউট হন তিনি। তার ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের কারণে চেন্নাই শেষ ওভারে পায় মাত্র ৭ রানের টার্গেট।
এর আগে আইপিএলের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পর টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় দুই মৌসুম পর আইপিএল খেলতে আসা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চাহারের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান ওপেনার এভিন লুইস। এরপর যদিও রোহিত শর্মা আর ইশান কিষাণের ব্যাটে এগুনোর চেষ্টা করে মুম্বাই। ১৮ বল খেলে ১৫ রান করে আউট হন রোহিত শর্মা। ইশান কিষান ২৯ বল খেলে আউট হন ৪০ রান করে। ২৯ বলে ৪৩ রান করেন সুর্যকুমার যাদব। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২০ বলে ২২ এবং ক্রুনাল পান্ডিয়ার ২২ বলে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই।
ম্যাচে মুম্বাইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন মায়াঙ্ক মার্কান্দে ও হার্দিক পান্ডিয়া। খরুচে বোলিংয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে রবীন্দ্র জাদেজার উইকেট নেন মুস্তাফিজ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930