শিরোনামঃ-

» যাত্রীবাহী বাসের ধাক্কায় রায়পুরে ৪ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৮ | শনিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী। শুক্রবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার চারারবাঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিহতরা রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের জন্য তারা ভৈরব যাচ্ছিলেন। এখনও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন ৪ আরোহী।

Manual1 Ad Code

মোটরসাইকেলটি ভৈরবের সিমান্ত এলাকা চারারবাঘ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে এর চার আরোহী মোটরসাইকেল সহ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930