শিরোনামঃ-

» কানাইঘাটে ট্র্যাক্টর দূর্ঘটনায় নিহত ১ ॥ আহত ২

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ট্র্যাক্টর দূর্ঘটনায় ফয়েজ উদ্দিন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া মাঝরডি গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির আসামপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টায় ফয়েজ উদ্দিন কাজের সন্ধানে একই গ্রামের আব্দুল মুমিনের ট্র্যাক্টর যোগে কোয়ারী এলাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। এ সময় ট্র্যাক্টরের চালক চরিপাড়া করডি গ্রামের জলাল আহমদের পুত্র জাহেদ আহমদ ও একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র বদরুল আহমদ ট্র্যাক্টরে ছিলেন। ট্র্যাক্টরটি দ্রুত গতিতে কোয়ারী থেকে পাথর আনতে যাওয়ার পথে আসামপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় ফয়েজ উদ্দিন ট্র্যাক্টরের চাপায় ঘটনাস্থলে নিহত হন এবং চালক জাহেদ আহমদ ও বদরুল আহমদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিওমেক হাসপাতালে প্রেরন করেছেন বলে জানা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930