শিরোনামঃ-

» প্রথমবারের মতো কলকাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাংলাদেশের চিত্রনায়ক ইমন

প্রকাশিত: ২৯. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ কালচারাল ডেস্কঃ এবারই প্রথমবারের মতো কলকাতার কোন কাজ করছেন চিত্রনায়ক ইমন। কৃষ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’-এ তাকে দেখা যাবে।

Manual4 Ad Code

এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন শায়নী ঘোষ। এর শুটিংয়ে অংশ নিতে আগামী ৫ এপ্রিল কলকাতায় যাবেন ইমন। ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করবেন। ইমন বলেন, ‘এর আগে কলকাতা গিয়েছি বিজ্ঞাপনের শুটিংয়ে।

Manual8 Ad Code

তখন ইউনিট থেকে শুরু করে সহশিল্পীও বেশ পরিচিত ছিলো। কিন্তু এবার পুরো নতুন একটি ইউনিটের সঙ্গে কাজ করবো। অনেক ধন্যবাদ নির্মাতা কৃষের প্রতি। কারণ তিনিই আমাকে এই চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে যোগাযোগ করেছেন, উৎসাহ দিয়েছেন।

গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাই সবমিলিয়ে অনেক ভালোলাগা থেকেই কাজটি করছি। আশা করছি কলকাতায় আমার প্রথম কাজটি অনেক ভালো হবে।’ বর্তমানে ইমন ব্যস্ত আছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজে।

Manual4 Ad Code

এতে তার বিপরীতে রয়েছেন শিরীন শিলা। এছাড়াও নায়ক কাজ করছেন তাজু কামরুলের ‘শ্রাবণ তোমাকে’ এবং মো. আসলামের ‘আমার সিদ্ধান্ত’ চলচ্চিত্রে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930