শিরোনামঃ-

» অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচ সেরা মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ এমন ব্যাটিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কারটি আর কে-ই-বা দাবি করতে পারতেন? কেউ দাবি করেনওনি। মাহমুদউল্লাহ রিয়াদের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

Manual5 Ad Code

শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম দুই বলে একটি উইকেট হারিয়ে কোনো রানই নিতে পারেনি বাংলাদেশ। স্বীকৃত ব্যাটসম্যান বলতে ছিলেন কেবল মাহমুদউল্লাহ।

Manual1 Ad Code

এমন ম্যাচে তীরে এসে তরী ডুববে, ধরে নিয়েছিলেন অনেকেই। তবে মাহমুদউল্লাহ বোধ হয় এই নৈরাশ্যবাদীদের তালিকায় ছিলেন না। শেষ ৪ বলে দরকার ছিল ১২ রান। শেষ ২ বলে ৬। এমন এক ম্যাচ এক বল হাতে রেখেই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, দারুণ এক ছক্কা মেরে।

শুধু কি এই ছক্কাটিই? মাহমুদউল্লাহর পুরো ইনিংসই তো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ১৮ বলে হার না মানা ৪৩ রান। যে ইনিংসে ৩টি চারের পাশে ২টি ছক্কার মার! স্ট্রাইকরেট, ২৩৮.৮৮। অবিশ্বাস্যই তো!

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031