শিরোনামঃ-

» ১৬ মার্চ মণিপুরী (বিষ্ণুপ্রিয়া) ভাষা শহীদ দিবস ও ভাষা শহীদ সুদেষ্ণা স্মরনে ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

প্রকাশিত: ১৭. মার্চ. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ “রকত দিতাঙায়, বাঁচতাই মানু” এই স্লোগান কে সামনে রেখে “মণিপুরী ব্লাড ব্যাংক” এর উদ্যোগে প্রথমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ সুদেষ্ণা কে শ্রদ্ধা জানানো হয়। পরে সম্পূর্ণ বিনামূল্যে পালন করা হয় রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতা মূলক কর্মসূচি।

Manual6 Ad Code

শুক্রবার (১৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি করে তারা। সেই সাথে জনগনকে কে রক্তদানে উৎসাহিত করে এবং থ্যালাসেমিয়া রোগের সচেতনতা ও গর্ভবতী মহিলাদের দুইজন রক্তদাতা প্রস্তুত রাখার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারপর কর্মসূচি থেকে রক্তদাতা বের করে রক্তদানের জন্য প্রস্তুত করা হয়।

তাদের এই ক্যাম্পেইন উৎসর্গ করেন ভাষা শহীদ সুদেষ্ণা জন্য যিনি মণিপুরী ভাষার জন্য পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। সর্বশেষে মণিপুরী ভাষায় তারা বলেন ” ইমার ঠার পুনঞ্চি পালক’। এই প্রোগ্রামে মণিপুরী ব্লাড ব্যাংক এর সব স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30