- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ‘আমি নাস্তিক নই; কোরআনে আছে- একটা মানুষ হত্যা করলে পুরো মানবজাতি হত্যার সমান’ : ড. জাফর ইকবাল
প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ সুস্থ হয়ে নিজ ক্যাম্পাসে ফিরেই আশার কথা শোনালেন জনপ্রিয় লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
এসময় হামলায় জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নাস্তিক নই, পুরো কোরআন মনোযোগ দিয়ে পড়েছি। বুধবার (১৪ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে ছাত্রীদের সাইকেল বহরের সঙ্গে মুক্তমঞ্চে পৌঁছান তিনি। ঠিক ১১ দিন আগে এ মঞ্চেই তার উপর ছুরি নিয়ে হামলা চালায় ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে স্থানীয় এক যুবক।
শাবি’র সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ‘সাধাসিধে কথা জাফর স্যার ও আমরা শীর্ষক’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. জাফর ইকবাল।
জনপ্রিয় এই লেখক বলেন, ‘আমার উপর হামলার পর প্রথম চিন্তা হলো- আমার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলো কি-না। আমি স্মৃতি পরীক্ষা করলাম গাড়িতে বসে। হাসপাতালে নেয়ার পর আমার ব্রেন ঠিক আছে নিশ্চিত হলাম।’
তিনি বলেন, হাসপাতালে দেখি ওটিতে (অপরারেশ থিয়েটার) ডাক্তার আর নার্সদের চেয়ে সাধারণ মানুষ বেশি। পুলিশ সাধারণ মানুষদের বের করার চেষ্টা করার ফাঁকেও ডাক্তাররা দায়িত্ব নিয়ে কাজ করেছেন বলে ধন্যবাদ জানাই।
ড. জাফর ইকবাল বলেন, হাসপাতালে প্রথম থেকেই বলেছি- আমাকে ক্যাম্পাসে যেতে হবে। ফিরলাম একটা কারণে। ২০১৫ সালের আগস্ট মাসে শিক্ষকদদের উপর হাত তুলে ছাত্ররা। তারপর আমরা নিজেদের গুটিয়ে নিই।
তিনি বলেন, এ ঘটনার পর টের পেলাম গুটিয়ে নেয়া উচিত হয়নি। এখন থেকে আবারো আমি তোমাদের সাথে আছি। নাটক, গান আবিষ্কারের জন্য ডাকলে আমরা আসব। আর গুটিয়ে থাকব না।
জনপ্রিয় এই লেখক বলেন, হামলাকারী বেহেশতে যাওয়ার জন্য আমাকে হত্যার চেষ্টা করে। পৃথিবীর কোন সুখ তার নেই, তাই তার জন্য করুণা হয়।
তিনি বলেন, ‘আমি নাস্তিক নই। আমি পুরো কোরআন শরীফ খুবই মনোযোগ দিয়ে পড়েছি। কোরআনে আছে- একটা মানুষ হত্যা করলে পুরো মানবজাতি হত্যার সমান।’
ড. জাফর ইকবাল বলেন, ‘এ ধরনের কেউ থাকলে বাসায় অস্ত্র রেখে আমার সঙ্গে সরাসরি আলোচনায় আসো। আমি জানতে চাই- কোন বিভ্রান্তি তোমাকে ঘিরে রেখেছে?’
এসময় ড. জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, এর আগে যাদের উপর হামলা হয়েছে, তাদের অনেককে ফিরে পাওয়া যায়নি। হামলার পর আমি কাঁদিনি। শাবি আমাদের শক্ত করে দিয়েছে। এ হামলার পর ছাত্র শিক্ষক সহ দেশের মানুষ হাউমাউ করে কেঁদেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর