শিরোনামঃ-

» ‘কোটা সংস্কার আন্দোলন, সিলেট’ এর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১৪. মার্চ. ২০১৮ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সরকারি চাকরিতে বিদ্যমান কোটা প্রথা সংস্কারের দাবিতে ‘কোটা সংস্কার আন্দোলন, সিলেট’ এর উদ্যোগে ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর দাবিসমূহ আদায়ের লক্ষ্যে বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালী সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসুচী শেষে সাধারণ ছাত্র-ছাত্রীরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর কোটা সংস্কারের পক্ষে ৫ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে কোটা প্রথা সংস্কারের ৫ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুনন্দা রায়।

Manual2 Ad Code

দাবিসমূহ হল, কোটা ব্যবস্থাকে সংস্কার করে ৫৬% থেকে ১০% এ কমিয়ে আনতে হবে, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূণ্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দিতে হবে, কোটায় কোন ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা নির্ধারণ করতে হবে, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া না গেলে শূণ্য থাকা পদ সমূহে মেধায় নিয়োগ দিতে হবে।

Manual2 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এম সি কলেজ, সিলেট মদন মোহন কলেজ সহ সিলেটের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৪ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30