শিরোনামঃ-

» জগন্নাথপুরে বিদ্যালয়ের খেলার মাঠ উদ্বোধন

প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৮ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মার্চ) দুপুরে খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর এডুকেশন ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ আবদুল হক জমির।

Manual8 Ad Code

প্রতিষ্ঠানের সভাপতি ডা. মতিউর রহমান বাদশা মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফররুখ আহমদের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি আরজান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ছায়াবুল বিবি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহামন।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্দা আহাদ উল্লা, সমুজ মিয়া, অভিভাবক আলাল হোসেন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন’র সভাপতি আবু হেনা রনি, শিক্ষক ইকবাল খাঁন, রইছ উদ্দিন, হারেছ আলী, মাওলানা আবদুল খালিক, আবদুল আলিম, পারভীন বেগম, সুলতানা বেগম প্রমুখ।

Manual3 Ad Code

এসময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হোন মাঠ ভরাট বাবত অর্থদাতা আবদুল হক জমির ও তাঁর সহধর্মীনি ছায়াবুল বিবি। মাঠ ভরাট বাবত তাঁদের পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930