শিরোনামঃ-

» পূবালী ব্যাংক সিলেট মহিলা কলেজ শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. মার্চ. ২০১৮ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আমানত সংগ্রহ মাস উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেড সিলেট মহিলা কলেজ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় মহিলা কলেজ শাখায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক লিমিটের এর ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্যামলী মার্কেটের সভাপতি আব্দুল আওয়াল।

Manual1 Ad Code

মেসার্স আনহার সিকদারের স্বত্তাধীকারী আনহার সিকদার, সিলেট ক্রিসেন্ট মেডিকেলের সার্ভিসের স্বত্তাধীকারী জাকির আহমেদ চৌধুরী, মেসার্স আশা ট্রেড ইন্টারন্যাশনাল’র স্বত্তাধীকারী মো.সাইফুর রহমান খোকন, মো.জিল্লুর রহমান, মেসার্স আর এফ প্ল্যাষ্টিক এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী লুৎফুর রহমান, মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী কামরুজ্জামান খান মাসুদ, মেসার্স সুরমা সাটারিং হাউসের স্বত্তাধীকারী আব্দুল লতিফ তফাদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাল নোট সনাক্তকরনে গ্রাহকদের সচেতনতা সৃষ্টির লক্ষে একটি স্লাইড শো প্রদর্শন করা হয়।

Manual1 Ad Code

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি পূবালী ব্যাংক লিমিটেড সিলেট মহিলা কলেজ শাখার ম্যানেজার জাকিয়া সুলতানা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30