শিরোনামঃ-

» বালাগঞ্জে ইসলামীয়া মোহাম্মদীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল সংবর্ধিত

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার

Manual2 Ad Code
মোমিন মিয়া, বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ সদর ইউনিয়নের তিলকচাঁনপুর ইসলামীয়া মোহাম্মদীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা গর্ভনিং বডির অভিবাবক সদস্য আব্দুর রাজ্জাক ও হাফিজ নাজমুল ইসলাম শিহাবের পরিচালনায় উপজেলার শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার চৌধুরী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক আতাউর রহমান, শ্রেষ্ঠ শিক্ষার্থী আলীম ১ম বর্ষের শিক্ষার্থী মাহমুদ সামাদ জুয়েল, শ্রেষ্ঠ ক্বেরাত ও ইসলামী সংগীত শ্রিল্পী আলীম পরিক্ষার্থী নাসিম আহমদ সুহান উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল জব্বার বলেন- ১৯৮৬ সাল থেকে ৩৫ জন ছাত্র ছাত্রী নিয়ে শুরু হওয়া এ মাদ্রাসায় বর্তমানে ৭০০ জনে উর্নিত হয়েছে। এর মধ্যে ২০১৬ এবং ২০১৮ মিলিয়ে ২বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
তিনি বলেন- সারা দেশে ৫২৫টি মাদ্রাসায় ৫২৫ জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তার মধ্যে আমি একজন এই গৌরব শুধু আমার নয় বরং এ গৌরব এপ্রতিষ্ঠান ও এলাকার।
তিনি মাদ্রাসার ছাত্র প্রবাসী সুজেল আহমদের কথা উল্লেখ করে বলেন প্রবাসে গিয়েও আমাদের ছাত্ররা প্রতিষ্ঠানের জন্য কাজ করছে সুজেল তার উৎকৃষ্ট প্রমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গর্ভনিং বডির অভিবাবক সদস্য শেখ জামাল আহমদ খলকু তিনি বলেন এ প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন ছাড়া আর কোন সরকারি অনুদান পায় না যার ফলে মাদ্রাসার ভিল্ডিং সহ অন্যান্য কার্যাদি সম্পূর্ণ মাদ্রাসার ব্যক্তিগত ফান্ড থেকে ব্যয় হচ্চে বিধায় কিছুটা হলেও উন্নয়নে বাধার সৃষ্টি হচ্চে। সরকারি অনুধান পেলে এ প্রতিষ্ঠান আর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানূরাগী আব্দুর রব হারুন, মাদ্রাসার উপাদক্ষ মাওলানা আজমল আলী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক শামীম আহমদ চৌধুরী, আ.ফ.ম ক্বারী মঈন উদ্দীন, সিনিয়র শিক্ষক মো: শামীম মিয়া, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবুল জসিম, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, সিনিয়র শিক্ষক আতিকুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক সাবুল আহমদ, ছাত্র সংসদের সাবেক সাধাঃ সম্পাদক হাফিজ জুনেদ আহমদ, সাবেক সাধাঃ সম্পাদক হাফিজ এহছানুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- এই সুনাম শুধু মাদ্রাসার নয় বরং এই কৃতিত্ব সারা  ইউনিয়নের তাই এই ধারাবাহীকতা ধরে রাখতে হবে এবং প্রতিষ্ঠানের সূনাম ক্ষূন্ন যাথে না হয় সেদিকে নজর রাখতে হবে।
পরিশেষে ছাত্র সংসদের সাবেক অর্থ সম্পাদক ওমান প্রবাসী সুজেল আহমদের অর্থায়নে ২০১৮সালের ক্যালেন্ডার উম্মোচন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30