- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি
- ডয়চে ভেলের সঙ্গে সিলেট ভয়েসের ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি
- বিক্ষোভ মিছিল ও সমাবেশ; অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে হাফেজ নাঈমের মুক্তি চায় সিলেটবাসী
- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন
- গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে : এম এ মালিক
- মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনায় খন্দকার মুক্তাদির
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেনের ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
- ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
» গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন নির্বাচন নয় : আবুল কাহের চৌধুরী শামীম
প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৮ | বৃহস্পতিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- অবৈধ আওয়ামী বাকশালী সরকার গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়। তাই তারা ভোটারবিহীন নির্বাচন দিয়ে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়ে আছে।
ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন মেনে নেয়া হবেনা। শহীদ জিয়ার সৈনিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করে দেশে যে কোন নির্বাচন প্রতিহত করতে অঙ্গিকারাবদ্ধ।বাকশালীদের হিংসাত্মক থাবায় এদেশের গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত।
বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে দেশের ধ্বংসপ্রায় গণতন্ত্রের কফিনে শেষ পেরেক টুকে দেয়া হয়েছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে, একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করে আওয়ামীলীগকে সরে যেতে হবে। অন্যথায় ইতিহাসের লজ্জাজনক পরিনতি বরন করে তাদেরকে বিদায় নিতে হবে।
তিনি বুধবার (৭ মার্চ) বিকেলে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির ১.২ ও ৩ নং ওয়ার্ডের পৃথক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আমিন উদ্দিন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়া, বিএনপি নেতা জামাল আহমদ, কবির আহমদ, এডভোকেট জসীম, আব্দুল কাদির, ইউনিয়ন সাধারন সম্পাদক সালমান আহমদ, গোলাপগঞ্জ সদর বিএনপির সভাপতি হাজি সেলিম, উপজেলা যুবদলের সহ-সভাপতি মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান, দুলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ, শাহজান, কামাল আহমদ, কামরুজ্জামান জুনাক, খন্দকার সাদিক, আবুল কালাম, রতন, জিয়া, রহিম, মিজান, নাছির সুবেদ, সুমেল আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সন্ধ্যার পর গোলাপগঞ্জ পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গোলাপগঞ্জ কদমতলী বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নছিরুল হক শাহীন চেয়ারম্যান, জেলা আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ছালিক আহমদ চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি ও পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলেকুজ্জামান আলেক, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল খালিক, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্য থেকে সালেহ আহমদ, কাউন্সিলার আব্দুল জলিল, মুক্তার আহমদ, জামাল আহমদ, ওলীউর রহমান খান, বেলাল আহমদ, রাজন আহমদ, ফরিদ আহমদ, রিপন মাষ্টার, শাহানুর আহমদ, কামাল আহমদ, রাজু আহমদ, শাহান আহমদ, টিপু সুলতান, ফয়েজ আহমদ, মামুন আহমদ, রাসেল গাজী, নাসিম আহমদ, তামিম আহমদ, মুরাদ, নুমান উদ্দিন ও নাহিদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮০ বার
সর্বশেষ খবর
- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি
- ডয়চে ভেলের সঙ্গে সিলেট ভয়েসের ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি
- বিক্ষোভ মিছিল ও সমাবেশ; অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে হাফেজ নাঈমের মুক্তি চায় সিলেটবাসী
- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন
- গাছ শুধু পরিবেশকে সবুজ করে না এটি মানুষের ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে : এম এ মালিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিক্ষোভ মিছিল ও সমাবেশ; অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে হাফেজ নাঈমের মুক্তি চায় সিলেটবাসী
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- ৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান


