শিরোনামঃ-

» ৪র্থ মজুমদারি প্রিমিয়ার লীগের খেলোয়ারবৃন্দকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ০৪. মার্চ. ২০১৮ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ শনিবার (৩ মার্চ) সিলেট নগরীর হাউজিং এষ্টেট এলাকায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রোটারিয়ান সোহাদ রব চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে মজুমদারি ইউনাইটেড বয়েজ স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ৪র্থ মজুমদারি প্রিমিয়ার লীগের খেলোয়ারবৃন্দকে সংবর্ধনা প্রদান করেন।

বিশিষ্ট ব্যাবসায়ী কওছর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও হাবিব আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুজা মিয়া, ব্যাবসায়ী সাদিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সাঈদ আহমদ চৌধুরী, সাম্মাদ রাজা, শাহাদাত হোসেন, এলাকার মুরব্বি সাইফুদ্দিন আহমদ আনু, আব্দুল কুদ্দুস।

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- মেহরাজ, ওয়াসিম, দিপু, সামাদ, আব্দুল কাদির, মামুন, খোকন, রায়হান, তুশার, মোবারক, সাব্বির ২, শাকিল, মৃত্যুঞ্জয়, জেমস, সাইদুল প্রমুখ।

Manual2 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে সোহাদ রব চৌধুরী বলেন- খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্য দিয়ে সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। খেলাধুলাই পারে যুব সমাজ কে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

উল্লেখ্য, এই টুর্ণামেন্টকে তিনি তার ব্যক্তিগত ভাবে সার্বিক সহযোগিতা করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031