শিরোনামঃ-

» চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও লরির সংঘর্ষে দুইজন নিহত

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ফেনী সদরের বাসিন্দা মো. আবুল কাসেম ও সিকিউরিটি গার্ড মো. কাসেম (৫০)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. জসীম জানান, সকালে ছোট কমলদহ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হয়েছে। চালক পলাতক বলে পুলিশ জানায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031