শিরোনামঃ-

» বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দক্ষিণ সুরমায় পোস্টারিং

প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে পোস্টারিং করেছেন দক্ষিণ সুরমা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবী সম্বলিত পোস্টার দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে পোষ্টার সাঁটানো হয়।

Manual5 Ad Code

সিলেট জেলায় এই প্রথম চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবী সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি পর্যায়ক্রমে সিলেট-৩ আসনের সর্বত্র পোস্টার সাঁটানো হবে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কোহিনুর আহমদ।

Manual2 Ad Code

বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতেতে পোস্টার সাঁটানো হয়। পোষ্টার সাটানোর পর পোষ্টার দেখতে রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ ভীড় জমান।

Manual1 Ad Code

তারাও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930