শিরোনামঃ-
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
» ফেসবুকে আসছে ‘ডাউনভোট’ বাটন
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ফেসবুকে আপত্তিকর বা অপছন্দের মন্তব্য যারা মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে চান, তাদের জন্য আসছে ‘ডাউনভোট’ বাটন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সীমিত আকারে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। তবে এটিকে ‘ডিসলাইক’ বাটন বলতে নারাজ তারা।
ফেসবুক ব্যবহারকারীরা বহুদিন ধরেই একটি ‘ডিসলাইক’ বা অপছন্দ করার বাটন যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যাক ফেসবুক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘ডাউনভোট’ বাটন ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফেসবুক সম্প্রতি এরকম আরো কিছু উদ্যোগ নিয়েছে নানা ধরণের সমালোচনার জবাবে।
‘কেট ক্রাঞ্চ’ নামের একটি সাইটের কাছে ফেসবুক কর্তৃপক্ষ ‘ডাউনভোট’ বাটন নিয়ে তাদের নিরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। অন্য কিছু সোশ্যাল মিডিয়া সাইটে এরকম ‘ডাউনভোট’ বাটন আগে থেকে আছে। এর মাধ্যমে অ-জনপ্রিয় পোস্টগুলো যাতে কম দেখা যায়, সেই ব্যবস্থা করা যায়।
ফেসবুক যে ‘ডাউনভোট’ বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেটিতে ক্লিক করলে সংশ্লিষ্ট মন্তব্যটি আর দেখা যাবে না। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক পোস্ট বা মন্তব্য লুকিয়ে রাখবে পারবেন।
তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র্যাংকিংয়ে এটির অবস্থান পরিবর্তন করা যাবে না।
বিশ্লেষকরা বলছেন, ফেসবুক এখন চেষ্টা করছে নিজেদের একটি দায়িত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে। তাদের এই সর্বশেষ উদ্যোগকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিকে শুক্রবার ফেসবুক লন্ডনে তাদের প্রকৌশলীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করছে। এদের কাজ হবে ফেসবুক ব্যবহারকারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তার সমাধান করা। প্রতারণা, হয়রানি, মিথ্যে খবর থেকে শুরু করে নানা ধরণের সমস্যার সমাধান খুঁজে বের করা হবে তাদের দায়িত্ব। বিবিসি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮০ বার
সর্বশেষ খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জকিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা
- বাংলাদেশ গার্ল গাইড শিক্ষার্থীরা সুনামের সাথে এগিয়ে যাচ্ছে : এ.কে.এম আবদুল্লাহ
- সচেতন সনাতনী যুব সমাজ সিলেটের প্রচারপত্র বিলি
- জেলা কর আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতির সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়
- রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান, সাধারণ সম্পাদক খালেদ নির্বাচিত


