- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» বড়লেখার চান্দগ্রামে মাদ্রাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার
বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বড়লেখা ছাত্র ঐক্যপরিষদের ব্যানারে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে চান্দগ্রাম মাদ্রাসায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল মাদ্রাসা থেকে চান্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে মাদ্রাসায় এসে শেষ হয়।
ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মো. আলমগীর হোসেন, আমির হোসেন, গুলজার আহমদ, জুবেদ আহমদ, মাহমুদুর রশিদ, রহমানিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি সাহেদ আহমদ, ভিপি সুরমান আলী, জিএস জয়নুল ইসলাম, সাবেক শিক্ষার্থী মো. ফজলে রাব্বি, আলাউর রহমান, শিক্ষার্থী আলী হোসেন, জুনেদ আহমদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।
সমাবেশের শুরুতেই হামলার প্রতিবাদে ৫টি দাবি সম্বলিত স্মারকলিপি পাঠ করেন বড়লেখা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মো. ইকাবাল হোসেন। তারা দাবিতে উল্লেখ করেন মাদ্রাসাটি দ্রুত উন্নতি ও স্বমহিমায় প্রতিষ্ঠিত হচ্ছে দেখে কিছু কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রে বহিরাগত সন্ত্রাসীরা এসে কলেজে যে নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দ্রুত বিচার আইনে সমাধান করে দিতে হবে এবং চিহ্নিত করে দোষিদের অবশ্যই শাস্তি দিতে হবে। অন্যথায় কঠিন কর্মসুচির দিকে যাবেন বলে হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, শনিবার (২৭ জানুয়ারি) সকালে নানা অনিয়মে সদ্য সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষ মোস্তাক আহমদ এলাকার বেশ কয়েকজন মানুষ নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। এ সময় তারা উপাধ্যক্ষ মো. ওহীদুজ্জামান চৌধুরীর উপর তার নিজ কক্ষে হামলা চালায়। মারধরের একপর্যায় অফিস কক্ষ ও বিভিন্ন কক্ষে জিনিসপত্র ভাঙচুর করে এবং উপাধ্যক্ষকে একটি কক্ষে তালা বদ্ধ করে রাখে। এসময় হামলায় মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আছহাব উদ্দিন ও সহকারি শিক্ষক মো. আমিনুল ইসলামসহ ১২ জন আহত হন। খবর পেয়ে বড়লেখা থানার এসআই দেবাশিষের নেতৃত্বে একদল পুলিশ ও এলাকাবাসি মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। উপাধ্যক্ষ মো. ওহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে মৌলভীবাজার জেলা দ্রুত বিচার আদালতে ২০ জনের নামসহ অজ্ঞাত ৫০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এদিকে আহত শিক্ষক মো. আছহাব উদ্দিন বাদী হয়ে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
আহত উপাধ্যক্ষ ওহীদুজ্জামান জানান, মাদ্রাসার ঐতিহ্য বিনষ্টকারীদের কঠিন শাস্তি চাই এবং মাদ্রাসার ঐতিহ্য বজায় রাখার জন্য সর্বস্তরের মানুষের সহযোগীতা চাই।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাময়িকভাবে বরখাস্ত অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী জানান, তিনি আইনী পরামর্শ করে উনার বরখাস্তের লিখিত নিয়ে আসতে মাদ্রাসায় গিয়েছিলেন। এলাকার মুরব্বি দেখে তিনি শিক্ষক মিলনায়তনে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে দেখেন মারামারি। তাই তিনি দ্রুত সেখান থেকে চলে যান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬০ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- রায়নগরে নিহত দম্পতির স্বজনদের সমবেদনা জানালেন খন্দকার মুক্তাদির
- অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ


